শুভেন্দুকে শপথ রক্ষার আহ্বান মাদানীর
শুভেন্দুকে শপথ রক্ষার আহ্বান মাদানীর

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি গভর্নর ও রাজ্যের জনগণের সামনে নেওয়া শপথ পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি ও ভারতের প্রভাবশালী আলেম মাওলানা মাহমুদ মাদানী।

শপথের গুরুত্ব ও বাস্তবায়নের প্রত্যাশা

রোববার (১০ মে) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ঈশ্বরকে সাক্ষী রেখে ‘আমি সংবিধান ও আইন অনুযায়ী, ভয় বা পক্ষপাতিত্ব ছাড়া, ভালোবাসা বা ঘৃণা ব্যতিরেকে সকল বর্ণ ও গোত্রের মানুষের প্রতি ন্যায়বিচার করব’ বলে যে প্রতিশ্রুতি (শপথ) শুভেন্দু অধিকারী দিয়েছেন, তাও যেন তিনি বাস্তবায়ন করেন, সেই আশাবাদ ব্যক্ত করেছে মাওলানা মাহমুদ মাদানী।

তিনি বলেন, ‘এই সাংবিধানিক শপথ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা কিংবা রেওয়াজ নয়: বরং এটি নিজের পদের প্রতি আইনী দায়িত্বের একটি প্রকাশ। এই শপথ ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারেন না এবং এই পদে থাকার কোনো নৈতিক ভিত্তিও তার থাকে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ

নতুন মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাওলানা মাদানি এই কথা বলেন, যেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে, ‘আমি কেবল হিন্দুদের জন্যই কাজ করব’।

মাওলানা মাহমুদ মাদানি বলেন, এই ধরনের বক্তব্য ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের পরিপন্থী। আর ক্ষমতা কোনো একটি ধর্মের কিংবা রাজনৈতিক গোষ্ঠীর একচেটিয়া অধিকার নয়; বরং এটি সমগ্র জনগণের আস্থা, যার মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান এবং সকল শ্রেণী অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রী মোদির স্লোগানের প্রসঙ্গ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগানের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, ধর্মীয় ভিত্তিতে বৈষম্যের কথা বলাটা কি তার এই স্লোগান ও দাবির পরিপন্থী নয়? আমরা আশা করি, প্রধানমন্ত্রী অবশ্যই এর উত্তর দেবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ