হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেন পুলিশি হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে তিনি কর্তৃপক্ষকে জানিয়েছেন এই হামলার উদ্দেশ্য।
হামলার পরিকল্পনা ও ঘটনার বিবরণ
শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটে সন্দেহভাজন এই ব্যক্তি হোটেলের লবিতে প্রবেশ করেন। তিনি নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই গোলাগুলির ঘটনা ঘটে। একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হয়, তবে তার বুলেটপ্রুফ ভেস্ট গুলি আটকে দেওয়ায় তিনি বেঁচে যান। সিবিএস জানিয়েছে, ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
হামলার উদ্দেশ্য
জিজ্ঞাসাবাদে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
আইনি পদক্ষেপ
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে: প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা।



