ইরানে সাঁড়াশি অভিযানে ২৪০ গ্রেফতার, মোসাদ চরও ধরা
ইরানে সাঁড়াশি অভিযানে ২৪০ গ্রেফতার, মোসাদ চর ধরা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির দুটি প্রদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেফতার করেছে। কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক এই অভিযানগুলো পরিচালিত হয় বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ। খবর আলজাজিরার।

কেরমানশাহ ও কুর্দিস্তানে অভিযান

অভিযানে কেরমানশাহ প্রদেশ থেকে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইআরজিসির দাবি, গ্রেফতারকৃতরা বিপ্লব-বিরোধী গোষ্ঠীর সদস্য। এর মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত সন্দেহে ৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। কুর্দিস্তান প্রদেশে অভিযানে ১১ জনকে গ্রেফতারের পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক অভিযানে আরও ৭০ জনকে আটক করা হয়েছে।

অস্ত্র জব্দ ও নিরাপত্তা পদক্ষেপ

অভিযান চলাকালীন আইআরজিসি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেই এই কঠোর পদক্ষেপ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তেহরানে গুপ্তচর গ্রেফতার

এদিকে রাজধানী তেহরানে পুলিশ এমন একজনকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ওই ব্যক্তি ইরানের ওপর হওয়া বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির নথিপত্র সংগ্রহ করে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কগুলোর কাছে পাঠাচ্ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ