ইরানে তৃতীয় দফায় বিমান হামলা শুরু করল যুক্তরাষ্ট্র
ইরানে তৃতীয় দফায় বিমান হামলা শুরু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে তৃতীয় দফায় বিমান হামলা শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামলার কারণ

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নির্লজ্জভাবে হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী অভিযোগ তোলার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

জাহাজের অবস্থা

সেন্টকম জানায়, হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে পারছে না। এছাড়া জাহাজের এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শান্তি চুক্তির প্রসঙ্গ

গত ১৬ জুন সই হওয়া একটি শান্তি চুক্তির কথা উল্লেখ করে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে পূর্ববর্তী হামলার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনার পর সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান

বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, এর প্রতিক্রিয়া হিসেবে, বেসামরিক নাবিক এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এই অভিযান অব্যাহত রাখছে। এর মাধ্যমে ইরানকে বড় ধরনের খেসারত দিতে হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ