গোপন রুশ নথি ফাঁস: চীনে প্রশিক্ষণ নিয়েছে রাশিয়ার সেনারা
গোপন রুশ নথি ফাঁস: চীনে প্রশিক্ষণ নিয়েছে রাশিয়ার সেনা

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রাশিয়ার সেনাদের গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন। এই প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। এতে রাশিয়া ও চীনের অন্তত চারজন জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

গোপন নথি ও কর্মকর্তাদের বরাত

রয়টার্সের দেখা একটি গোপন রুশ নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রী বেলোসভের সিদ্ধান্ত অনুযায়ী রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থাপনায় যায়।

প্রশিক্ষণ কর্মসূচি

নথি অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় তিন সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তেজস্ক্রিয়, রাসায়নিক ও আরসিবি সুরক্ষাব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রয়টার্সের দেখা দুটি প্রতিবেদনে রুশ সেনাদের চীনা প্রশিক্ষকের কাছ থেকে পাঠ নেওয়া, একটি পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং রাসায়নিক নজরদারি, তেজস্ক্রিয় নজরদারি ও দূষণ থেকে বায়ুচলাচল ব্যবস্থা সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার তথ্য ও ছবি রয়েছে।

প্রতিক্রিয়া

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

গত মাসে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও সামরিক নথির বরাতে রয়টার্স জানায়, গত নভেম্বরে চীন প্রায় ২০০ রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন।

রাশিয়ার ক্রেমলিন ওই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে পশ্চিমা গণমাধ্যমে ‘ভুল তথ্য’ প্রকাশের অভিযোগ তোলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুক্তি ও অংশগ্রহণকারী

রয়টার্সের দেখা নথিতে আরও বলা হয়েছে, ২ জুলাই স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের ভিত্তি তৈরি হয়। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন।

আরেকটি নথিতে প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের নাম, পদমর্যাদা, জন্মতারিখ, সংশ্লিষ্টতা এবং নিরাপত্তা অনুমোদনের তথ্য রয়েছে। এতে রাশিয়ার স্থলবাহিনীর উপ-কমান্ডার কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভের নেতৃত্বে রুশ প্রতিনিধিদলের অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।