হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের আইআরজিসির
হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সতর্কতামূলক গুলি

আইআরজিসির দাবি, অনুমোদনহীন পথে চলাচলকারী একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে তারা জানিয়েছে, সতর্কতামূলক গুলিতে জাহাজটি থেমে যায়।

নিরাপত্তাহীনতার কারণ

আইআরজিসি আরও জানিয়েছে, বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের কারণে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এ সময় কোনও জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ