ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত ২ হাজার ৭৬, আহত সাড়ে ২৬ হাজার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। রোববার (২৯ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ খবর জানিয়েছে আল-জাজিরা।
শিশুদের ওপর মারাত্মক প্রভাব
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট ২ হাজার ৭৬ জন নিহত হয়েছে। ১ হাজার ৭৬৭টি শিশুসহ আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ।
স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত
এ ছাড়া হামলায় ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরীসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলোর মধ্যে হাসপাতাল, ক্লিনিক এবং জরুরী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।
এই হামলার ফলে ইরানের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আহতদের চিকিৎসা প্রদান এবং ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পুনরুদ্ধারে সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে মানবিক সহায়তা ও সমর্থনের আহ্বান জানিয়েছে ইরান। এই সংঘাতের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।



