নারায়গঞ্জের রূপগঞ্জ ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন রিফাত (২০) ও সাব্বির (২২)। তারা উভয়েই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।
দুর্ঘটনার বিবরণ
জানা গেছে, বাঞ্ছারামপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকায় আসছিলেন। রূপগঞ্জের ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ওই দু’জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে মৃত্যু
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১০ মিনিটে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মরদেহ মর্গে
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



