৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, বন্যা পরিস্থিতি ৩ নদীতে
৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, বন্যা ৩ নদীতে

আবহাওয়া অধিদপ্তর আজ রোববার দুপুর ১২টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ভারী বৃষ্টির মানদণ্ড ও বর্তমান পরিস্থিতি

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি এবং এর বেশি হলে অতি ভারী বৃষ্টি বলা হয়। ইতিমধ্যে আজ সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ডুবে গেছে।

রাজধানীতে গতকাল শনিবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে একই সময়ে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃষ্টির কারণ ও বন্যা পরিস্থিতি

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই এত বৃষ্টি হচ্ছে। তবে শুরুটা হয়েছিল নিম্নচাপ দিয়ে। বৃষ্টির কারণে ইতিমধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের তিনটি নদ–নদীর পাঁচটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো বান্দরবানের সাঙ্গু, সিলেটের কুশিয়ারা ও নেত্রকোনার সোমেশ্বরী। গতকাল পাঁচটি নদ–নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সড়ক ও জনজীবনে প্রভাব

বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। মিরপুরের কাজীপাড়া ও ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এর মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ