বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়
বিশ্বের দূষিত শহরে ঢাকা তৃতীয়

বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষস্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা। রাজধানী ঢাকায় কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিললেও বায়ুর মানে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। বরং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষস্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা।

ঢাকার বায়ুমান সূচক

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। বৃষ্টিপাত সত্ত্বেও বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়েই রয়েছে বলে সংস্থাটির সূচকে দেখা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের ১২৪টি শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ১৬৪।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুমান স্কোরের অর্থ

কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শীর্ষ দূষিত শহর

আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ১৮৮। এরপর ১৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর ১৬১, পাকিস্তানের লাহোর ১৬০, চীনের চেংদু ১৫৩, ভিয়েতনামের হ্যানয় ১৫১, উগান্ডার কাম্পালা ১৪৯, চিলির সান্তিয়াগো ১৪৭ ও ভারতের কলকাতা ১২৪ স্কোর নিয়ে দূষণের ওপরের সারিতে রয়েছে।

অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো কাজাখস্তানের আলমাটি। শহরটির দূষণ স্কোর মাত্র ৮।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ