ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার, পলাতক ৪ পুরুষ
গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার উত্তরপ্রদেশে

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়।

ঘটনার বিবরণ

গত বুধবার পুলিশের কাছে একটি তথ্য আসে যে একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় বাড়িতে চার পুরুষ ছিল, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিন নারীও চলে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের আটক করে।

ঘটনাস্থল থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশের এসপি অভিষেক সিং বলেন, ‘আমরা তিন নারীকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা ও তদন্ত

ওই তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, গরুর মাংস কোথা থেকে আনা হয়েছে তা খুঁজে বের করতে আলাদা তদন্ত করা হবে। পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। উদ্ধারকৃত মাংসের পরিমাণ এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ