আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর ব্যান্ড নিয়ে প্রচারণা
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর ব্যান্ড প্রচারণা

নিজের গড়া ‘ভারচাব্যান্ড’ ব্যান্ডের সঙ্গে ড্রাম বাজাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। রাজনীতির মাঠ যেন এখন নাচের মঞ্চে পরিণত হয়েছে। ভাষণ ছেড়ে বিশ্বনেতারা এখন নেচে–গেয়ে ভোটার মাতাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডটির কথাই ধরা যাক। তিনি নিজেকে ‘ডক্টর জেসাস’ বানিয়ে মিম পোস্ট করছেন, যেখানে তিনি যিশুর মতো অসুস্থ মানুষদের সারিয়ে তুলছেন।

তবে এমন মিম পোস্টের ফাঁকে ট্রাম্প এখন নাচ নিয়ে মহাব্যস্ত। সমর্থকদের সামনে মেতে উঠেছেন তাঁর সেই বহু পুরোনো ও জনপ্রিয় ‘ওয়াইএমসিএ’ নাচে। অন্যদিকে হাঙ্গেরির সোল্ট হেগেডাস তো রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। ভিক্টর ওরবানের বিদায়ে তিনি নেচেছেন অদ্ভুত এক ‘ড্যাড ড্যান্স’। সেকালের সেই আনাড়ি নাচ এখন ইন্টারনেটে ভাইরাল। আমেরিকা থেকে হাঙ্গেরি, ভোটের ময়দানে এখন নাচেরই জয়জয়কার।

নিকোল পাশিনিয়ানের ব্যান্ড

তবে সবাইকে টেক্কা দিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তিনি পুনর্নির্বাচিত হতে নতুন পথ বেছে নিয়েছেন। আস্ত এক রক ব্যান্ড খুলে বসেছেন নিকোল। ৫০ বছর বয়সী এই প্রধানমন্ত্রী গত বছর ড্রাম বাজানো শিখেছেন। এখন হাতে ড্রাম স্টিক নিয়ে তিনি দেশজুড়ে কনসার্ট করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনীতির কঠিন আলোচনার মধ্যে ড্রামে সুরের ঝংকার তুলছেন পাশিনিয়ান। তাঁর প্রচারণার নাম দিয়েছেন, ‘উই প্লে, ইউ ড্যান্স’। মানে ‘আমরা বাজাব, আপনারা নাচবেন’। ভোটাররা এখন ভাষণ শোনার চেয়ে প্রধানমন্ত্রীর ড্রামের বিটই বেশি পছন্দ করছেন। ড্রামের শব্দে প্রকম্পিত এখন আর্মেনিয়ার ভোটের মাঠ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাদের গান-বাজনার প্রতিভা

পাশিনিয়ান হয়তো পেশাদার ড্রামার নন। কিন্তু তিনি নিজেদের ব্যান্ডের গান নিজেই লেখেন। এখন কেবল সময়ের অপেক্ষা। হয়তো দ্রুতই তিনি ভ্লাদিমির পুতিন আর গুরবাঙ্গুলি বার্দিমুখামেদভের সঙ্গে মিলে ব্যান্ড গড়বেন। পুতিন তো আগে থেকেই গায়ক হিসেবে পরিচিত। হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের সামনে ‘ব্লুবেরি হিল’ গানটি গেয়ে তিনি শোরগোল ফেলেছিলেন।

তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট বার্দিমুখামেদভ তো পুরোদস্তুর র‍্যাপার বনে গেছেন। নিজের প্রিয় ঘোড়াকে নিয়ে বিট মিলিয়ে র‍্যাপ গাইতে তিনি ওস্তাদ। নেতাদের এই গান-বাজনার প্রতিভা রাজনীতির গম্ভীর পরিবেশকে বেশ আনন্দদায়ক করে তুলছে। ভোটার টানতে নেতাদের এই প্রতিভার প্রদর্শনী সত্যিই দেখার মতো!