টাঙ্গাইলে বজ্রাঘাতে দুই দিনমজুরের মৃত্যু
টাঙ্গাইলে বজ্রাঘাতে দুই দিনমজুরের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রাঘাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

মৃতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে ইয়াছিন আলী (৩০)।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকালে তারা একসঙ্গে একটি নৌকায় রঙের (আলকাতরা) কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে দুই জনের লাশ বাড়িতে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ তাদের পরিবার বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ