ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু
ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রীসহ দুইজনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে তুলী রানী সেন (১৬) ও আব্দুল খালেক (৫৮) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এবং কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহত তুলী রানী সেন দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে। তিনি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অন্যজন নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)।

ঘটনার বিবরণ

পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন তুলী। এ সময় হালকা বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে আব্দুল খালেক বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরকারি সহায়তার আশ্বাস

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ