টানা বৃষ্টিতে রাজধানীর সড়ক তলিয়ে গেছে, পথচারীরা চরম দুর্ভোগে
টানা বৃষ্টিতে রাজধানীর সড়ক তলিয়ে গেছে, পথচারীরা দুর্ভোগে

টানা ভারী বৃষ্টিতে রাজধানীর সড়ক তলিয়ে গেছে। রাজধানীর কাকরাইল এলাকায় হাঁটুসমান পানির মধ্যে ট্রাফিক আইল্যান্ডে আশ্রয় নিয়েছেন পথচারীরা। কাকরাইল এলাকার জলমগ্ন সড়ক পেরিয়ে বিশুদ্ধ খাবার পানি বহন করে নিয়ে যাচ্ছেন একজন।

হাঁটুসমান পানি ঠেলে গন্তব্যে

হাঁটুসমান পানি ঠেলে গন্তব্যে ছুটছেন পথচারীরা। জলাবদ্ধতায় রাজধানীর অনেক সড়কে ধীরগতিতে চলছে যানবাহন। প্রবল বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলের পথে ছুটছেন নগরবাসী। দুর্ভোগের মধ্যেও থেমে নেই জীবিকার তাগিদ।

বাস থেকে নামছেন যাত্রীরা

জলাবদ্ধ সড়কের মধ্যেই বাস থেকে নামছেন যাত্রীরা। হাঁটুসমান পানি পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। জলমগ্ন সড়কে যাত্রীদের ভরসা রিকশা। টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে অন্যান্য যানবাহনের চলাচল, এই সুযোগে চালকেরা বাড়িয়ে দিয়েছেন রিকশার ভাড়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাড়ি ডুবে যাওয়ার উপক্রম

কাকরাইল এলাকার সড়কে জমে থাকা পানিতে প্রায় ডুবে গেছে একটি ব্যক্তিগত গাড়ি। দীর্ঘ জলাবদ্ধতায় দুর্ভোগে চালক ও যাত্রীরা। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কাকরাইল এলাকার সড়কের বিভিন্ন অংশ। খানাখন্দ এড়িয়ে চলতে হচ্ছে যানবাহনকে।

মিরপুরের কালশী এলাকায়ও একই চিত্র

টানা বর্ষণে রাজধানীর কাকরাইল এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকেরা। তুমুল বৃষ্টি আর জলমগ্ন সড়ক পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। রাজধানীর মিরপুরের কালশী এলাকায়ও একই চিত্র। মিরপুরের কালশী এলাকার সড়কে প্রায় ডুবে গেছে একটি ব্যক্তিগত গাড়ি। রাত থেকে টানা বৃষ্টিতে ডুবে আছে মিরপুর–কাজীপাড়া এলাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ