কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, ছয় নাবিক দগ্ধ
কর্ণফুলীতে ট্রলার বিস্ফোরণে ছয় নাবিক দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি ফিশিং ট্রলারে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় ছয় জন নাবিক ও প্রকৌশলী দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বিকট শব্দে ‘এফ ভি দেশ’ নামে ফিশিং ট্রলারের ইঞ্জিন কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের পরিচয় ও অবস্থা

দগ্ধরা হলেন- ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

ওসি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দগ্ধের পরিমাণ ও বর্তমান অবস্থা

চমেক হাসপাতাল বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, গুরুতর আহত তিন জনের মধ্যে একজনের শরীরের প্রায় ৩৫ শতাংশ এবং অপর দুজনের ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। বাকি তিন জন বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার পরবর্তী পদক্ষেপ

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার বেলা ২টার দিকে ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় নোঙর করেন।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ট্রলারের ইঞ্জিনকক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। এতে ইঞ্জিন কক্ষে দায়িত্বরত সহকারী প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, রুবেল গ্রিজার, শাহ আলম গ্রিজার এবং ডেকে দায়িত্বরত উইঞ্চ অপারেটার নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও ছিদ্দিক আহমেদ অগ্নিদগ্ধ হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ