খাগড়াছড়িতে জামগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়িতে জামগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জামগাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. রাকিব (১০)। সে একই এলাকার আবদুর রহিমের ছেলে। সে থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্র জানায়, ওই শিশু স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। পথে জাম পাড়তে সে গাছে উঠেছিল। গাছের নিচেই সে স্কুলব্যাগ রেখেছিল। তবে গাছে উঠতেই পিঁপড়ার কামড়ে ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি বাঁশে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘গাছ থেকে পড়ে বাঁশে বিদ্ধ হয়ে শিশুর মৃত্যু হয়েছে। এরপর স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমি শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনা সম্পর্কে আমাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানাননি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ