স্যাটেলাইট চিত্রে ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ পেয়েছে সিএনএন
স্যাটেলাইট চিত্রে ইরানের পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের প্রমাণ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে, ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুত আছে, এমন একটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে।

স্যাটেলাইট চিত্রে যা দেখা গেছে

ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্থাপনার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক মজুত আছে। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেওয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর সেগুলো সরিয়ে বসানো হয় একটি জাল। এ ছাড়া কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে। এসব ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, গর্তগুলো বন্ধের পরিকল্পনা করছে ইরান।

পিক্যাক্স মাউন্টেনের কার্যকলাপ

এদিকে পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে, টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের এই চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি স্থগিতে রাজি হয়েছিল ইরান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন তেহরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পুনর্নির্মাণ কাজ আন্তর্জাতিক চুক্তির সরাসরি লঙ্ঘন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই কার্যকলাপ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে পারে এবং অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ