ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরান কখনো শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং জাতীয় অধিকার আদায় ও জাতীয় স্বার্থ রক্ষার লড়াই। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর সিএনবিসির।

পেজেশকিয়ানের বক্তব্য

পোস্টে পেজেশকিয়ান বলেন, 'ইরান কখনো তার বৈধ অধিকার থেকে সরে আসবে না। আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না।' তিনি আরও বলেন, আলোচনা বা সংলাপের কথা উঠলেই সেটিকে আত্মসমর্পণ বা পিছু হটা ভাবার সুযোগ নেই। এর উদ্দেশ্য হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব

এর কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনা শুধুমাত্র যুদ্ধ বন্ধের বিষয়কে কেন্দ্র করেই হতে হবে। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য ইস্যু পরে আলোচনায় আনা যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্পের প্রতিক্রিয়া

জবাবে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবিগুলো মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের সন্তোষজনক সমাধান তারা দেয়নি। ট্রাম্প অভিযোগ করেন, ইরান প্রায় পাঁচ দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের প্রেসিডেন্টের দৃঢ় অবস্থান স্পষ্ট যে, তেহরান তার অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপস করবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ