সৌদি আকাশসীমা নিষেধাজ্ঞায় হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
সৌদি আকাশসীমা নিষেধাজ্ঞায় হরমুজে নৌ অভিযান স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত নৌ-অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন। এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

সৌদি আরবের নিষেধাজ্ঞা

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে, এই অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানগুলো সৌদি আকাশসীমা ব্যবহার করতে পারবে না এবং সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না। এর পরপরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

প্রজেক্ট ফ্রিডম নিয়ে আলোচনা

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কর্মসূচি নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল, তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে বলেও উল্লেখ করা হয়।

হোয়াইট হাউসের বক্তব্য

হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেন, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক এনবিসিকে জানান, ট্রাম্প ঘোষণা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে ‘প্রজেক্ট ফ্রিডম’ নিয়ে সমন্বয় করেনি। যদিও এতে তারা অসন্তুষ্ট ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: টাইম অব ইসরাইল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ