ইরানের বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু
ইরানের বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর দীর্ঘ দুই মাস পর প্রথমবারের মতো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) সকালে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

মেহর নিউজ জানায়, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল, ওমানের রাজধানী মাস্কাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ফ্লাইটগুলো উড্ডয়ন করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে যুদ্ধবিরতির মধ্যে নিজেদের আকাশসীমা আংশিকভাবে উন্মুক্ত করে দিয়েছিল ইরান।

এই ফ্লাইট চালুর ফলে ইরানের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় নতুন করে গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধকালীন সময়ে বিমান চলাচল বন্ধ থাকায় দেশটির অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ