যুক্তরাষ্ট্রে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
যুক্তরাষ্ট্রে বিদেশি ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, কোনও বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

সতর্কবার্তার বিস্তারিত

শনিবার (২৭ জুন) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, অনভিবাসী ভিসাধারীরা সরকারি সুবিধার অপব্যবহার করলে বাতিল হতে পারে তাদের ভিসা। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।

ভ্রমণ প্রস্তুতির পরামর্শ

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে নিজস্ব ভ্রমণ ও জীবনযাপনের ব্যয় বহনের সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলছে, ভ্রমণকালীন সময়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে নিজের খরচ নিজেই বহনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ