ইরানের কঠোর হুঁশিয়ারি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো ‘নরক’ দেখবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে এক বিবৃতিতে এ কথা জানায় আইআরজিসির নৌবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হরমুজ প্রণালিতে আধিপত্য অটুট
বিবৃতিতে বলা হয়েছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালিতে আমাদের আধিপত্যের বাস্তবতা বদলাতে পারবে না। একইসঙ্গে দাবি করা হয়, শান্তি চুক্তি লঙ্ঘনকারীদের লক্ষ্য করে তাদের হামলা অন্য জাহাজগুলোকেও নিরাপদ চলাচলের স্পষ্ট পথের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
মার্কিন ঘাঁটির জন্য ‘নরক’
বিবৃতিতে আরও বলা হয়েছে, অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো আলাদা বিষয়। সামনের দিনগুলোতে তারা নরক দেখবে।



