ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন ডিজিটাল স্বাস্থ্যবিধি চালু
ইবোলা সতর্কতায় ভারতে প্রবেশে নতুন স্বাস্থ্যবিধি

ভারতে নতুন স্বাস্থ্যবিধি চালু

আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্যবিধি চালু করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এয়ার সুবিধা ২.০’ প্ল্যাটফর্ম

নতুন ব্যবস্থার আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র (হেলথ সেলফ-ডিক্লারেশন) জমা দিতে হবে।

স্বঘোষণাপত্রে কী কী তথ্য দিতে হবে

স্বঘোষণাপত্রে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি উল্লেখ করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মকর্তাদের বক্তব্য

ভারত সরকারের কর্মকর্তাদের ভাষ্য, নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিতে থাকা যাত্রীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি বিমানবন্দরে আগত আন্তর্জাতিক যাত্রীদের প্রবেশ প্রক্রিয়াও আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ