শেষ হলো হজ ফ্লাইট, দেশে ফিরলেন ৭৯ হাজার ১০০ হাজি
শেষ হলো হজ ফ্লাইট, দেশে ফিরলেন ৭৯ হাজার ১০০ হাজি

শেষ হয়েছে হজ ফ্লাইট। মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ হয় ফিরতি হজের ফ্লাইট। দেশে আসা হাজির সংখ্যা ৭৯ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪ হাজার ৪৫৯ জন। বেসরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৭৪ হাজার ৬৪১ জন। হজ বুলেটিন সূত্র এ তথ্য জানিয়েছে।

বিমান পরিবহনের বিবরণ

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৫৬৭ জনকে, সৌদি এয়ারলাইন্স ২৫ হাজার ৩৭৭ জনকে এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৪৩ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৮ হাজার ১১৩ জন।

ফিরতি ফ্লাইট সংখ্যা

মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২১৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১১৬টি। সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩০টি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর সংখ্যা

সৌদি আরবে সর্বমোট মারা গেছেন ৫৫ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ