যুদ্ধ শেষে কমবে তেলের দাম, কমবে মুদ্রাস্ফীতি: ট্রাম্প
যুদ্ধ শেষে কমবে তেলের দাম, কমবে মুদ্রাস্ফীতি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে ইরানের চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে এবং এর পরপরই বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। তিনি দাবি করেন, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম কমতে শুরু করবে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠবে। খবর আলজাজিরার।

যুদ্ধ শেষে অর্থনীতির উন্নতি

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। আর এটি হওয়া মাত্রই আপনারা দেখবেন তেলের দাম হু হু করে কমছে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠছে।' তিনি আরও বলেন, বর্তমানে প্রচুর পরিমাণ তেলবাহী জাহাজ বোঝাই অবস্থায় বন্দরে আটকে আছে, যা যুদ্ধ শেষ হওয়ার পর বাজারে তেলের জোয়ার বইয়ে দেবে।

তেলের জাহাজ খালাস শুরু হলে দাম কমবে

ট্রাম্পের মতে, শত শত তেলবাহী জাহাজ বর্তমানে বোঝাই অবস্থায় বের হওয়ার অপেক্ষায় আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের সরবরাহ বেড়ে যাবে, যার ফলে তেলের দাম যেমন কমবে, তেমনি মুদ্রাস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমালোচকদের দাবি যুদ্ধই অস্থিতিশীলতার কারণ

উল্লেখ্য, ইরানে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে শুধু বিশ্ব অর্থনীতি নয়, যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, এই যুদ্ধের কারণেই বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ