পুনেতে ময়লার স্তূপ ধসে নিহত বেড়ে ৮, এখনও এক নিখোঁজ
পুনেতে ময়লার স্তূপ ধসে নিহত ৮, এক নিখোঁজ

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ময়লার বিশাল স্তূপ ধসে প্রশাসনিক ভবন চাপা পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (১১ জুলাই) উদ্ধার অভিযানে ভবনের ভেতর থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান

গত বুধবার দুপুর দেড়টার দিকে পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন পরিচালিত মোশি বর্জ্য ডিপোর ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্পের প্রশাসনিক ভবনের ওপর হঠাৎ করেই ময়লার বিশাল স্তূপ ধসে পড়ে। এ সময় ভবনের ভেতরে ২২ জন এবং ভবনের পাশের ময়লার স্তূপের নিচে আরও একজন চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই পাঁচজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন, পিএমআরডিএ ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন ধ্বংসস্তূপের ভেতর থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ভবেশ ওয়ানিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধারকাজে বাধা ও ব্যবহৃত সরঞ্জাম

উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা। ধসে পড়া ভবনের কংক্রিটের অংশ যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। ধ্বংসস্তূপ সরাতে ১২টি এক্সকাভেটর, ডাম্পার ও জেসিবি মেশিন ব্যবহার করা হয়। শুক্রবার রাতে আরও দুটি আধুনিক ডেমোলিশন এক্সকাভেটর আনা হয়। এনডিআরএফের কারিগরি তত্ত্বাবধানে ভবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ নিয়ন্ত্রিতভাবে অপসারণের পর উদ্ধারকারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজের সন্ধানে চলমান প্রচেষ্টা

ভবনের পাশের ময়লার স্তূপের নিচে চাপা পড়া একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে এনডিআরএফের প্রশিক্ষিত কুকুর, বিশেষায়িত যন্ত্রপাতি ও ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। শেষ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: এনডিটিভি।