শরণখোলায় উদ্ধার বিশাল অজগর সুন্দরবনে অবমুক্ত
শরণখোলায় উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন সংলগ্ন শরণখোলা গ্রাম থেকে উদ্ধার করা বিশাল আকারের একটি অজগর সাপ রোববার (১০ মে) বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে ওই গ্রামের কৃষক ইলিয়াস মাতুব্বরের বাড়ির পেছনের ধান ক্ষেত থেকে অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

উদ্ধারকারীরা জানিয়েছেন, অজগরটি কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলেছে। ভিটিআরটি সদস্য মো. হসান মুন্সী বলেন, 'ইলিয়াস মাতুব্বরের ফোন পেয়ে ওয়াইল্ড টিমের আলম হাওলাদারকে নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি হাঁস খেয়ে ধানক্ষেতের মধ্যেই পড়ে আছে বিশাল অজগরটি। পরে কৌশলে অজগরটি ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।'

কৃষকের বর্ণনা: কৃষক ইলিয়াস মাতুব্বর বলেন, 'বাড়ির পেছনে ধান ক্ষেতে হাঁসের অস্বাভাবিক ডাকাডাকি শুনতে পেয়ে ছুটে যান তিনি। সেখানে যাওয়ার পর অজগর দেখে দ্রুত বাড়ি ফিরে ফোন করেন উদ্ধারকারীদের। অজগরটি তার তিনটি হাঁস খেয়ে ফেলেছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার প্রক্রিয়া: ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বললেন, 'অজগরটি উদ্ধারের সময় আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা কৌশল খাটিয়ে সেটি ধরে বন বিভাগের কাছে নিয়ে যাই। কৃষকের হাঁসের পালে আক্রমণ করে তিনটি হাঁস খেয়েছে। প্রায় ১৫ ফুট লম্বা এবং ২৫ কেজির মতো ওজন হবে অজগরটির।'

বন বিভাগের কার্যক্রম: পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) খলিলুর রহমানের ভাষ্য, 'ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে সাপটি রেঞ্জ অফিসে পূর্ব পাশের বনে অবমুক্ত করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ