যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪০
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪০

যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলায় ৪০ জন নিহত এবং শিশুসহ ১৩ জন আহত হয়েছে। এলাকাটির ৯টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শনিবার (৯ মে) স্থানীয় সময় এ হামলা করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

হিজবুল্লাহর পাল্টা হামলা

এদিকে ইসরায়েলি বাহিনীর ওপর ২০ টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠিটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে আইডিএফকে লক্ষ্য করে রকেট, কামান ও ড্রোন হামলা চালিয়েছে। হামলায় তিন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।

ওয়াশিংটনে আলোচনার উদ্যোগ

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের দুই দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন দফা এ আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ মে। আলোচনায় যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ