শিক্ষামন্ত্রীর আহ্বান: প্রাথমিক শিক্ষা যুগোপযোগী করতে পুরনো ধারা বদলান
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে পুরনো চিন্তার ধারা বদলাতে হবে। তিনি মন্ত্রণালয়ের অধীন সব দফতরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও তাগিদ দেন।


