জবির বিশেষ বাসে ঈদযাত্রা: সাত বিভাগে শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসুর উদ্যোগে ঈদুল ফিতরে শিক্ষার্থীদের বাড়ি ফেরার জন্য নয়টি বিশেষ বাস চালু করা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উদ্দেশে রওনা দিয়েছেন উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।


