মৃত্যুর আগেও মুখে পানি দেওয়ার সুযোগ, আপনি তাও দেন না: স্পিকারকে এমপি
জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পিকারকে উদ্দেশ্য করে বলেছেন, মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। তার মন্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।


