চকরিয়ায় বন বিভাগের অভিযানে উদ্ধার ১২ কচ্ছপ, গ্রেপ্তার ১
চকরিয়ায় বন বিভাগের অভিযানে উদ্ধার ১২ কচ্ছপ, গ্রেপ্তার ১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন বিভাগের অভিযানে একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ভাঙারমুখ বাজার এলাকার একটি বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির পরিচয়

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাদিস রহমান (৪০)। তিনি ঢাকার মিরপুর-১১ এলাকার সুলতান মিয়ার ছেলে। বন বিভাগের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বন্য প্রাণী পাচারের সঙ্গে যুক্ত। পাচারের জন্য বন্য প্রাণী সংগ্রহের উদ্দেশ্যেই তিনি চকরিয়ায় এসেছিলেন।

অভিযানের বিবরণ

বন বিভাগ জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে বন্য প্রাণী সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। চক্রটি কিছু বন্য প্রাণী পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে রেখেছে—এমন খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগ। এ সময় ১২টি কচ্ছপ ও মুখপোড়া হনুমানটি উদ্ধার হয়। ওই বাড়ি থেকেই হাদিস রহমানকে গ্রেপ্তার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্য প্রাণী ও অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। তিনি বলেন, বন্য প্রাণী শিকার, হত্যা, আটক, কেনাবেচা ও পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া বন্য প্রাণীগুলো পাচারের প্রস্তুতি চলছিল। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মামলা করা হয়েছে। মঙ্গলবার তাঁকে উদ্ধার হওয়া বন্য প্রাণীসহ চকরিয়া আদালতে সোপর্দ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ