২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ৫৪
২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের মতো উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে চলতি বছর হাম ও হামের মতো উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

বিভাগীয় তথ্য

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একটি করে হামের রোগী শনাক্ত হয়েছে।

সন্দেহভাজন রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিশ্চিত রোগী

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরিতে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।

চিকিৎসা ও মৃত্যু

১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মোট মৃত্যু ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে সন্দেহভাজন হামে মোট মৃত্যু ৫৩৯ জন।

ঢাকা বিভাগে সর্বোচ্চ

এখন পর্যন্ত ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭ হাজার ৭৯৮ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮২২ জনের হাম নিশ্চিত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ