ঢাকার বাতাসের মান ‘মাঝারি’, দূষিত শহরের তালিকায় ১৮তম
ঢাকার বাতাসের মান ‘মাঝারি’, তালিকায় ১৮তম

গত কয়েকদিন ধরেই ঢাকার বায়ুমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল, সেখানে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ঢাকার বায়ুমান এখন ‘মাঝারি’

মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টা ৩৮ মিনিটে প্রকাশিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৮তম। একিউআই মানদণ্ড অনুযায়ী, ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ‘মাঝারি’ হিসেবে বিবেচিত হয়। ফলে আগের তুলনায় রাজধানীর বায়ুমানে উন্নতি হওয়ায় দূষিত শহরের তালিকায়ও নিচের দিকে নেমে এসেছে ঢাকা।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলো

এদিকে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর, একিউআই স্কোর ২১১। এরপর ১৬৫ ও ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একিউআই স্কোরের মানে কী?

এই স্কোর ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। কণা দূষণের এই সূচক ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণের স্বাস্থ্যঝুঁকি

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ