চিতলমারীতে আট বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার
চিতলমারীতে আট বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পরীমল ভক্ত (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) উপজেলার ঝালোডাংগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত পরীমল ভক্ত উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের গিরীশ ভক্তের ছেলে।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত পরিমলের ছেলে এবং ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে একসাথে পড়াশোনা করে। গত রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে ওই শিশুটি পরিমলের ছেলেকে ডাকতে তাদের বাড়িতে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় পরীমল ভক্ত শিশুটিকে ধর্ষণ করে।

মামলা ও গ্রেপ্তার

এই ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পরীমল ভক্তকে আসামি করে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিমলকে গ্রেপ্তার করে। চিতলমারী থানার ওসি (তদন্ত) রেকেয়া খানম জানান, ধর্ষণের বিষয়ে থানায় মামলা দায়ের হলে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের ভাইয়ের দাবি

অভিযোগের বিষয়ে অভিযুক্তের বড় ভাই দিলীপ ভক্ত জানান, তার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। ভিকটিমের মেডিকেল রিপোর্ট বের হলে আসল সত্যটা বেরিয়ে আসবে বলে তিনি তার ভাইকে নির্দোষ বলে দাবি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ