লক্ষ্মীপুরে জমি বিরোধে হত্যা মামলায় আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে জমি বিরোধে হত্যা মামলায় আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে হানিফ মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি বারেক (৫৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

গ্রেফতারের বিবরণ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, রবিবার (৭ জুন) রাত ৮টায় আসামি বারেক মিয়াকে থানায় হস্তান্তর করা হয়। তাকে সোমবার (৮ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী সূত্রে জানা যায়, র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী এবং র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে শনিবার (৬ জুন) দুপুরে দিনাজপুরের বিরল থানা এলাকা থেকে বারেককে গ্রেফতার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটেন। সে সময় বারেক হানিফ মিয়াকে কিল-ঘুষি দিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা হানিফকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামি মো. বারেকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ