ঈদে সাত দিনের ছুটি, গাজীপুরে যানজটের শঙ্কা
ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি ঘোষণা হলেও গাজীপুরের আটটি স্থানে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উন্নয়নকাজ, অবৈধ দখল ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।


