প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট: গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার ঘটনায় মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিবরণ

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ। গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের বক্তব্য

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজ ফেসবুক অ্যাকাউন্টে অশ্লীল ও কুরুচিপূর্ণ একটি পোস্ট দেয়। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। ওসি আরও জানান, গোলাম রসুলকে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ