গাইবান্ধায় রাজস্ব প্রশাসনে ৬৬ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ জুন
গাইবান্ধায় রাজস্ব প্রশাসনে ৬৬ পদে নিয়োগ শুরু ১১ জুন

গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীনে ২০ গ্রেডের ২ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৬৬টি। শুধু গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারাই এই পদে আবেদন করতে পারবেন। আগামী ১১ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

পদের নাম ও বিবরণ

১. অফিস সহায়ক

পদসংখ্যা: ৬৪টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

২. নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১১ জুন ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ১১ জুন ২০২৬, সকাল ৯:০০টা। আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২৬, বিকেল ৪:০০টা।

বিস্তারিত তথ্য

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ