সাভারে মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ২
সাভারে পুলিশের ওপর হামলা, মাদক মামলার আসামি ছিনতাই

ঢাকার সাভারে মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা

আহত দুই পুলিশ সদস্য হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

ঘটনার বিবরণ

আহত এসআই শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে তিনি এবং এএসআই মশিউর রহমান বক্তারপুর এলাকায় যান। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুলকে গ্রেফতার করেন। এরপর হাতকড়া পরাতে গেলে রফিকুলসহ সাত-আটজন লোক লাঠি নিয়ে তাদের দুজনকে মারধর করেন। একপর্যায়ে আরও কয়েকজন মিলে ৪০ থেকে ৫০ জনের একটি দল তাদের মারধর করে রফিকুলকে ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের আরেকটি দল সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে চিকিৎসা

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৮টার দিকে দুজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মামলা দায়েরের প্রস্তুতি

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে দুজন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ