ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪৪৮ মামলা, ৪২৫ গাড়ি ডাম্পিং
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪৪৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৪৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিভাগ অনুযায়ী মামলার বিবরণ

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে সাতটি বাস, তিনটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬টি বাস, তিনটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০টি বাস, ১০টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, তিনটি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪১টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে নয়টি বাস, আটটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি, ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪টি বাস, আটটি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২২১টি মামলা হয়েছে।

গাড়ি ডাম্পিং ও রেকার

এছাড়াও অভিযানে মোট ৪২৫টি গাড়ি ডাম্পিং এবং ২৩৭টি গাড়ি রেকার করা হয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ