মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ইরানের অবস্থান
ভ্যান্স বলেন, ইরান এই সংঘাত দীর্ঘায়িত করতে আগ্রহী নয় এবং সেটি তাদের স্বার্থের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, তেহরান ইতোমধ্যে আলোচনার টেবিলে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে এবং কিছু বাস্তবধর্মী প্রস্তাবও দিয়েছে।
আলোচনার সম্ভাবনা
ভ্যান্স বলেন, ‘ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের অনুকূলে নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং কিছু বাস্তব প্রস্তাবও দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করব।’ তিনি আরও বলেন, ‘যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি আমেরিকান জনগণের জন্য বড় একটি বিজয় হবে।’
তথ্যসূত্র: আল–জাজিরা



