ইরান আলোচনায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে: ভ্যান্স
ইরান আলোচনায় যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে

ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যগুলো অর্জনের জন্য যুক্তরাষ্ট্র এখন একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভ্যান্সের বক্তব্য

জেডি ভ্যান্স বলেন, ইরানিরা এই যুদ্ধ অব্যাহত রাখতে চায় না। এটি তাদের জন্য মঙ্গলজনক নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং বাস্তব কিছু প্রস্তাবও সামনে আনছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করে দেখবো।

সম্ভাব্য সমঝোতা

তিনি আরও বলেন, সম্ভাব্য সমঝোতা বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হবে। ভ্যান্সের ভাষায়, যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি হবে আমেরিকান জনগণের জন্য অসাধারণ একটি বিজয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ