চিফ হুইপ: সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করে
চিফ হুইপ: ব্যক্তিগত সহকারীরা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করে

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি

মঙ্গলবার (৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের প্রতি বিশ্বাস

গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও সংসদীয় কার্যকারিতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, আপনারা এই সকালে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাতে প্রমাণিত হয় আপনারা আইন-কানুন ও বিধি-বিধান শিখতে চান। আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে। তিনি আরও যোগ করেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এবং পার্লামেন্ট প্রাণবন্ত ও কার্যকর হোক সেটা আপনারা চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দায়িত্বের গুরুত্ব

চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শ এমপি শোনেন।

তিনি বলেন, সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে। তিনি আরও যোগ করেন, এমপিরা সৎ কাজ করলে আপনারা তার সওয়াবের ভাগ পাবেন, অসৎ কাজ করলেই আপনি পাপের ভাগীদার হবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেটের গুরুত্ব

তিনি আরও বলেন, বাজেট শুধু একটি সংখ্যা নয়। এটি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন। একজন ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। এই ট্যাক্সের টাকার সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষণের সব তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করবেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তা

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভুইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউরোপীয় ইউনিয়নের জাতীয় উপদেষ্টা ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।