টিআইবির দাবি: সংসদ সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশ করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যসহ সব দায়িত্বপ্রাপ্তদের আয়-ব্যয় ও সম্পদ বিবরণী প্রকাশের জোর দাবি জানিয়েছে। সংস্থাটি বিএনপির জয়ী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়াকে সাধুবাদ জানিয়েছে।


