ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির দায়ে দুই গ্রেফতার
ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির দায়ে দুই গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ফটিকছড়ি বিবিরহাট সদরের একটি দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমি আক্তার ও উজ্জ্বল বড়ুয়া। সুমি আক্তার বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, আর উজ্জ্বল বড়ুয়া ওই দোকানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, সুমি আক্তারের নির্দেশনা অনুযায়ী বিবিরহাট সদরের দোকানটিতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারপত্র তৈরি করছিলেন উজ্জ্বল বড়ুয়া। এ সময় সুমি আক্তারও দোকানে উপস্থিত ছিলেন। গোপনে খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দোকানটিতে যান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুই জনকে গ্রেফতার করে নিয়ে যায়।

স্থানীয় নেতার বক্তব্য

ফটিকছড়ি পৌর যুবদলের সহসভাপতি ইব্রাহীম বলেন, 'দোকানে বসে আওয়ামী লীগের লিফলেট তৈরির সময় হাতেনাতে দুই জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

থানার ওসির তথ্য

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, 'সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে থানায় হওয়া একটি মামলায় দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ