কেশবপুরে আ. লীগের দুই নেতা গ্রেফতার, থানার বিশেষ অভিযান
কেশবপুরে আ. লীগের দুই নেতা গ্রেফতার

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। রোববার (৭ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) ও ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৪৫)। থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার হাবাসপোল গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সালাউদ্দিন এবং শ্রীফলা গ্রামের মৃত শওকত আলী খানের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন এবং মজিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ