পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগ অফিসের তালা খোলা
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসের তালা বিএনপি নেতা আবু দাউদ প্রধানের উপস্থিতিতে খোলা হয়েছে। ঘটনাটি শুক্রবার সকালে ঘটে এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে।


