নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে রাজমিস্ত্রি খুন, গ্রেপ্তার ১
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে রাজমিস্ত্রি খুন, গ্রেপ্তার ১

যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ জানিয়েছে, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে ঘটনার দিন রাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের কার্যক্রম

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ বলেন, খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামি করে মামলা করেছে। এই মামলায় হোসাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ